বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে “চৌদ্দগ্রাম রহমানিয়া কল্যান ট্রাষ্ট” এর উদ্যোগে শাড়ি ও লুঙ্গি বিতরণ

  • আপডেট টাইম শনিবার, ২ আগস্ট, ২০১৪
  • ৪৮৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত ২৮ জুলাই বানিয়াচং উপজেলার ৮নং খাগাউড়া ইউনিয়নের ১৪টি গ্রাম নিয়ে গঠিত “চৌদ্দগ্রাম রহমানিয়া কল্যান ট্রাষ্ট” এর উদ্যোগে ঘাটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আঙ্গিনায় এলাকার দরিদ্র ও অসহায় নারী-পুরুষের মধ্যে শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় মুরুব্বি আলহাজ্ব মৌলুদ হোসেন। প্রধান অতিথি ছিলেন সংগঠনের সভাপতি আলহাজ্ব আব্দুল মোনায়েম। বিশেষ অতিথি আলহাজ্ব খলিল আহমেদ। এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি আলহাজ্ব আব্দুল মোনায়েম তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, এ সংগঠনটি একটি সেবামূলক প্রতিষ্ঠান। বিগত ২০১৩ সনের রমজানে তারা ১০১ জন দরিদ্রের প্রত্যেককে এক মাসের খোড়াকী এবং ঈদুল ফিতর উপলক্ষে ১১৬ পিস বস্ত্র বিতরণ করেন। তাছাড়া অসহায় মেয়েদের বিয়ে, চিকিৎসা সহ অসহায় পরিবারকে নগদ টাকা সাহায্য প্রদান করা হয়েছে। সংঘটনের এ সাহায্য অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com