বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ড. রেজা কিবরিয়া কর্তৃক এমপিদের অপদার্থ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন চরহামুয়া থেকে ৩টি এয়ারগান উদ্ধার ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সভা-সমাবেশ শুভাযাত্রা নিষিদ্ধ ॥ ৮২ ঘণ্টা নিজ এলাকা ছাড়তে পারবে না কেউ বানিয়াচংয়ে ধানের শীষের গণমিছিল ॥ দীর্ঘ প্রতীক্ষার উৎসবমুখর পরিবেশের সাক্ষী হলো বানিয়াচংবাসী হবিগঞ্জে সর্বদলীয় জনসভায় জিকে গউছ মা-বোনদের নিয়ে কটুক্তির জবাব ব্যালটের মাধ্যমে দিতে হবে নবীগঞ্জে মহাসড়কে বালু সরবরাহে পাইপ লাইন স্থাপনে ৫ লাখ টাকা চাঁদা দাবী লাখাই ও শায়েস্তাগঞ্জে দাঁড়িপাল্লার পক্ষে গণমিছিল ॥ প্রচারণার শেষ দিনে জনতার ঢল এটাই আমার জীবনের শেষ নির্বাচন-এস.এম.ফয়সাল বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনে বাছিত ও জীবন হাড্ডাহাড্ডি সম্ভাবনা সংখ্যালঘু ভোটে জয় পরাজয় নবীগঞ্জে ওরসে চালককে গাছের সঙ্গে বেঁধে মারধর করে সিএনজি ছিনতাইয়ের চেষ্টা

চুনারুঘাটের শামীম হত্যাকান্ডের রহস্য উদঘাটন ॥ গ্রেফতার ১

  • আপডেট টাইম শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ২৮২ বা পড়া হয়েছে

আব্দুল জাহির মিয়া, চুনারুঘাট থেকে ॥ চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের পাঁচগাতিয়া গ্রামের আব্দুল হকের ছেলে শামীম মিয়া হত্যা কান্ডের মূল রহস্য উদঘাটন করেছে ডিবি। এক প্রেস রিলিসে জেলা গোয়েন্দা শাখা ডিবি জানায় গতকাল ১৮ নভেম্বর একজন গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামী মোঃ আঃ রহমান আদই (৪৮), পিতা- মৃত আব্দুল জব্বার, সাং- বাড়ইউড়া, থানা- চুনারুঘাট।
ঘটনা সূত্রে জানা যায়, গত ৩ মে ২০২২ তারিখে রাত সাড়ে ১০টার সময় চুনারুঘাট উপজেলার পাঁচগাতিয়া গ্রামের আব্দুল হক এর ছেলে ভিকটিম শামীম মিয়া (২১) মিরাশি বাজারে থাকা ওয়ার্কসপের বাতি বন্ধ করার কথা বলে বাড়ি হতে বাহির হয়। পরে রাতে বাড়িতে না ফেরায় শামীম মিয়ার পিতা আব্দুল হক সহ আত্মীয় স্বজনরা খোঁজাখুজি করতে থাকে। পরদিন ৪ মে ২০২২ তারিখে সকাল ১০টার সময় পাঁচগাতিয়া গ্রামের জনৈক আছকির মিয়ার চারা বাগানে গুরুতর জখম অবস্থায় ভিকটিম শামীম মিয়ার মৃতদেহ পাওয়া যায়।
মৃতের পিতা আঃ হক বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার তদন্তভার জেলা গোয়েন্দা শাখা হবিগঞ্জে ন্যস্ত করা হয়। জেলা গোয়েন্দা শাখার সদস্যদের সমন্বয়ে ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত আসামী মোঃ আঃ রহমান আদই(৪৮) একজনকে গ্রেফতার করা হয়।
আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আসামী ঘটনায় জড়িত আসামীকে জেল হাজতে প্রেরন করা হয়। দীর্ঘদিন পর ক্লু-লেস হত্যা মামলার ধূম্রজাল থেকে রহস্য উদঘাটন করায় এলাকার স্থানীয়দের মধ্যে স্বস্থি বিরাজ করছে বলে জানা যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com