বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

গাজায় ইসরাইলী হামলার প্রতিবাদে নবীগঞ্জে প্রতিবাদ সভা ও মানববন্ধন

  • আপডেট টাইম শনিবার, ২ আগস্ট, ২০১৪
  • ৪৭০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গাজায় নিরীহ মুসলমানদের উপর ইসরাইলী হামলার প্রতিবাদে নবীগঞ্জে ইউনাইটেড আইডিয়াল সোসাইটি ও এর অঙ্গ সংগঠন আইডিয়াল ক্রীড়া উন্নয়ন সংস্থার উদ্যোগে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। ইউনাটেড আইডিয়াল সোসাইটির সভাপতি মোঃ মুজাহিদ আলম চৌধুরীর সভাপতিত্বে ও আইডিয়াল ক্রীড়া উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক শেখ আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে নবীগঞ্জের বিভিন্ন শ্রেনী পেশার কয়েক শতাধিক মানুষ অংশগ্রহন করেন। উক্ত প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম হবিগঞ্জ জেলা শাখার যুগ্ম সাংগঠনিক সম্পাদক মাওঃ শায়খ আব্দুর রকীব হক্কানী, নবীগঞ্জ উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ মনর উদ্দিন, উপজেলা ছাত্র শিবির সভাপতি মোঃ মুজাহিদুল ইসলাম, নবীগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের আহবায়ক মোঃ অলিউর রহমান অলি, ইউনাইটেড আইডিয়াল সোসাইটির সাধারন সম্পাদক কার্তীক শীল, যুগ্ম সম্পাদক নওশাদ আহমদ আষাঢ়, সাংগঠনিক সম্পাদক রাজীব ভট্টাচার্য্য, যুগ্ম সাংগঠনিক সম্পাদক শয়ন আহমদ, প্রচার সম্পাদক আরিফুল হক রুপন, সাংস্কৃতিক সম্পাদক আলী আহমেদ বেলাল, দপ্তর সম্পাদক রুপক দেব, জামায়ত নেতা শওকত আলী, কলেজ ছাত্রদল নেতা মোঃ আবিদুর রহমান, ছাত্রলীগ নেতা মহিনুর রহমান ওহি, আইডিয়াল ক্রীড়া উন্নয়ন সংস্থার সিনিয়র সহ সভাপতি তোফায়েল আহমদ, সহ সভাপতি রুবেল তালুকদার, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রিবু চৌধুরী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সৈয়দ বদিউল আলম, অর্থ সম্পাদক নিকলেশ দাশ, গ্রীন ভয়েজের হাবিবুর রহমান জাবেদ, পিকলু দাশ চৌধুরী প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com