সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

চুনারুঘাটে পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

  • আপডেট টাইম শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ৩৬২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলায় পুকুর থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার (২১ অক্টোবর) ভোরে পুকুরে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে। উপজেলার ৮নং সাটিয়াজুরী ইউনিয়নের হানাঘড়ি গ্রামের ইনসান নামে এক ব্যক্তির বাড়ির পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। ওই বৃদ্ধের নাম কুরফান আলী (৭০)। তিনি উষাইনাগর গ্রামের বাসিন্দা এবং সুন্দরপুর বাজারের চায়ের স্টলসহ বিভিন্ন দোকানে পানি সরবরাহ করে জীবিকা নির্বাহ করতেন। স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে প্রতিদিনের মতো পুকুর থেকে পানি আনতে গেলে ওই বাড়ির দুই ছেলে দেখতে পায় কুরফান আলী জুতা আনতে পুকুরে নামছেন। পরে তার নিখোঁজের বিষয়টি জানাজানি হলে চুনারুঘাট ফায়ার সার্ভিসের টিমকে খবর দেওয়া হয়। সন্ধ্যায় ফায়ার সার্ভিসের টিম পরিদর্শনে গেলেও উদ্ধার কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয়নি। রাত পোহালে হবিগঞ্জ থেকে ডুবুরি দল এনে উদ্ধার কাজ পরিচালনা করা হবে বলে জানায় ফায়ার সার্ভিসের টিম।
তবে এর আগে শুক্রবার ভোরে স্থানীয় বাসিন্দারা কুরফান আলীর লাশ পুকুরে ভাসতে দেখেন এবং প্রশাসনকে অবগত করেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com