সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

আজমিরীগঞ্জ-কাকাইলছেও সড়কের বেহাল দশা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ২৫১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ-কাকাইলছেওয়ে সড়কের বেহাল দশা। বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাটি ৪ মাসেও ঠিক না করায় চরম ভোগান্তিতে পড়েছেন ৫ গ্রামের ৩২ হাজারেও বেশি লোক। আজমিরীগঞ্জের সাথে এসব গ্রামের একমাত্র চলাচলের একমাত্র রাস্তাটি সামান্য বৃষ্টি হলেই কাদা ও পানি মাড়িয়ে আসতে হচ্ছে লোকজনকে। এ ছাড়া স্কুল কলেজের শিক্ষার্থীরা ওই সড়ক দিয়ে আসা যাওয়া করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়ে। মাঝে মাঝে দুর্ঘটনার শিকারও হচ্ছে। ওই সড়কের প্রায় ৫ কিলোমিটারের দীর্ঘ রাস্তাটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত হওয়ায় মোটর সাইকেল টমটমসহ ছোটখাটো যানবাহনে চলাচল করতে গিয়ে মারাত্মক দুর্ঘটনা ঘটে। সম্প্রতি বন্যায় ভেঙ্গে যাওয়ার পর এখন পর্যন্ত সংস্কারের কোনো উদ্যোগ নেয়া হয়নি। সম্প্রতি রাস্তাটি সংস্কারের জন্য এলজিইডি ৬৫ লাখ টাকা বরাদ্দ দেয়। কিন্তু ঠিকাদারের জন্য বাস্তবায়নের অনুমোদনও হয়। কিন্তু অদ্যাবদি ঠিকাদার কর্তৃক কাজ শুরু না করায় ইউনিয়নবাসীরা অতিকষ্টে চলাচল করছেন। ইউনিয়নবাসীর দাবি অবিলম্বে সংস্কার হলে হয়তোবা তাদের দুর্ভোগ কমে যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com