শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

নবীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির দায়ে ৩টি রেস্টুরেন্টকে অর্থদণ্ড

  • আপডেট টাইম বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২৯৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ শহরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির দায়ে ৩টি রেস্টুরেন্টকে ৬ হাজার টাকা অর্থদণ্ড করেছে মোবাইল কোর্ট। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন দেলোয়ার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদণ্ড প্রদান করেন। জানা যায়- দীর্ঘদিন ধরে কিছু রেস্টুরেন্ট অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রি করে আসছিল। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন দেলোয়ার একদল পুলিশ সহকারে নবীগঞ্জ শহরের বিভিন্ন রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করেন। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৩টি রেস্টুরেন্টকে ২ হাজার টাকা করে ৬ হাজার টাকা জরিমানা ও কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। এ প্রসঙ্গে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার জানান- ভবিষ্যতে অভিযান অব্যাহত থাকবে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com