বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সাংবাদিক সুলতান খানের শ্বশুর উসমান আলীর মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

  • আপডেট টাইম সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৮৩ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ দৈনিক ইনকিলাব ও আজকের হবিগঞ্জের চুনারুঘাট প্রতিনিধি এবং চুনারুঘাট প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক, রানীগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার এস এম সুলতান খান এর শ্বশুর, চুনারুঘাট পৌর সভাস্থ হাতুন্ডা বিলপাড় গ্রামের বাসিন্দা মোঃ উসমান আলী (৬২) গত ২৪ সেপ্টেম্বর শনিবার সকাল ১০ টায় সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে, চিকিৎসাধিন অবস্থায় (আ.ই.সিউ.) তে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ লিল্লাহি ওয়া ইন্না ইলায়হী রাজিউন)। মরহুমের নামাজে জানাযা ওই দিন বাদ আছর সদর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। নামাজে জানাজা শেষে হাতুন্ডা পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৪ মেয়েসহ নাতি, নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজনরেখে গেছেন। জানাযার নামাজে উপস্থিত ছিলেন, ৯নং রানীগাঁও ইউনিয়ন চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি মোঃ জামাল হোসেন লিটন, উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াত সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাইয়ুম তরফদার, মুক্তি যোদ্ধা আলহাজ্ব আব্দুস সামাদসহ বাজার ব্যবসায়ী নেতৃবৃন্দ। উসমান আলীর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও সামাজিক সংগঠন এর নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন এবং শোক প্রাপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানান বিদেহি আত্মার মাগফিরাত কামনা করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com