বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে প্রতিবন্ধী যুবককে আহত করে সর্বস্ব লুট

  • আপডেট টাইম সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ৩২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার দরগা গেইটে হাফিজুর রহমান (১৮) নামের এক প্রতিবন্ধী যুবককে কান কেটে সর্বস্ব নিয়ে গেছে একদল মাদকসেবী। প্রকাশ্যে এরকম ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আবার আইন শৃংখলা বাহিনীর সদস্যদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। গতকাল রবিবার বিকালে এ ঘটনা ঘটে। সে বানিয়াচং উপজেলার নোয়া পাতারিয়া গ্রামের সবুজ মিয়ার পুত্র এবং সায়হাম টেক্সটাইল মিলের শ্রমিক বলে জানা গেছে।
জানা যায়, গতকাল ওই সময় সে কাজ শেষে তার মেসে ফেরার পথে ওই এলাকায় পোঁছলে সহিদ মিয়ার পুত্র নোমান মিয়াসহ ৪/৫ জন যুবক তার হাত-পা বেধে একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে নিয়ে তার নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়। এ সময় ছুরি দিয়ে তার শরীরে আঘাত করে। এক পর্যায়ে তার ডান কানটি কেটে নিয়ে যায় তারা। পরে হাফিজকে দরগাগেইট এলাকায় ফেলে যায়। লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশংকাজনক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com