বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচংয়ে ফলদ বনজ ঔষধী গাছের চারা বিতরণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০১৪
  • ৬৫৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং উপজেলা সদর দক্ষিণ পশ্চিম ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন দরিদ্রদের মাঝে ফলদ, বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করেছেন। বানিয়াচং উপজেলা পরিষদ প্রাঙ্গনে কৃষি সম্প্রসারন বিভাগ আয়োজিত কৃষি প্রদর্শনী মেলার সমাপ্তির পূর্বে প্রতিটি ইউ.পিকে বিভিন্ন জাতের চারা বিতরণের জন্য ফলদ, বনজ ও ঔষধী জাতীয় গাছের চারা সরবরাহ করা হয়। গতকাল বুধবার বিকালে তাৎক্ষনিক ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন বাজারের তেমোহনায় অফিস চত্বরে হত দরিদ্রদের ডেকে এনে প্রতিজনকে একটি করে চারা রোপনের জন্য তাদের কাছে হস্তান্তর করেন। এ সময় অন্যান্যের ইউ.পি মেম্বার নুরুল ইসলাম, সালাহ উদ্দিন ফারুক, ইউ.পি সচিব অজিত সরকার, উদ্যোক্তা আনছার আলী, বুলবুল ধর, দফাদার দুদু মিয়া উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com