সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

মাধবপুরে জটিল রোগে আক্রান্তদেরকে চেক বিতরণ

  • আপডেট টাইম রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ৩৭৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জে মাধবপুরে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্টোক, প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসিমিয়া আক্রান্ত রোগীদের চিকিৎসা সহায়তায় সরকারের দেয়া এককালিন ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
গতকাল শনিবার সকাল উপজেলা পরিষদের হল রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ে আয়োজনে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এ সব অনুদানের চেক বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মাধবপুর-চুনারুঘাট আসেন মাননীয় এমপি ও প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী। বিভিন্ন জটিল রোগে আক্রান্ত মাধবপুর উপজেলার ২২ জন রোগীর প্রত্যেককে অনুদানের ৫০ হাজার টাকার চেক তুলে দেয়া হয়। মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফ আলী পরিচালনায় অনুষ্ঠানের অন্যান্য’র মধ্যে বক্তৃতা করেন, পৌরসভার মেয়র হাবিবুর রহমান, সহকারী পুলিশ সুপার মহসীন আল মুরাদ, উপজেলা কৃষি অফিসার হাসান আল মামুন, প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুর সাত্তার বেগ, থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রহম আলী, যুগ্ন সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি ফারুক পাঠান, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রীধাম দাস গুপ্ত, প্রচার সম্পাদক আলী মোঃ এরশাদ, প্রেসক্লাবের সভাপতি অলিদ মিয়া, সাধারণ সম্পাদক সাব্বির হাসান, সিনিয়র সাংবাদিক রুকন উদ্দিন লস্কর, শংকর পাল, আইয়ুব খান প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com