বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে ধর্মঘর ইউনিয়নে আ.লীগের পাল্টাপাল্টি কমিটি

  • আপডেট টাইম শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ৪৪০ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজলার ধর্মঘর ইউনিয়ন আওয়ামীলীগের পাল্টাপাল্টি কমিটি গঠন করা হয়েছে। এই নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে বিভক্তি ও ক্ষোভ দেখা দিয়েছে। উভয় কমিটি নিজদের সাংগঠনিক ভাবে বৈধ দাবি করছে। দলীয় সূত্র জানা গেছে, প্রায় দেড়বছর আগে সম্মেলন মাধ্যমে ফারুক আহমদ পারুলকে সভাপতি এবং মেজবাহুল বর পলাশকে সাধারণ সম্পাদক করে ধর্মঘর ইউনিয়ন আওয়ামীলীগের কমিটি গঠন করা হয়। ফারুক আহমদ পারুল বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচন বিদ্রাহী প্রার্থী হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়। তার স্থলে সহসভাপতি আব্দুল আওয়ালকে সভাপতি নিযুক্ত করা হয়। সম্প্রতি আওয়ামীলীগ নেতা ফরিদ আহমদকে সভাপতি এবং নজরুল ইসলাম রাজ্জাক সাধারণ সম্পাদক করে ধর্মঘর ইউনিয়নর অপর একটি কমিটি গঠন করা হয়। ফরিদ ও রাজ্জাক কমিটিকে অনুমোদন দেন উপজেলা আওয়ামীলীগর ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রাজ্জাক ও সহ সিনিয়র সভাপতি আব্দুর নূর। একই ইউনিয়ন আওয়ামীলীগের দুটি কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হওয়ার পর সংগঠনের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে। এ ব্যাপার মেজবাহুল বর পলাশের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, কমিটি রেখে কমিটি করা দলীয় গঠনতন্ত্র পরিপন্থি। অপর কমিটির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রাজ্জাক বলেন, উপজেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও সিনিয়র সভাপতি কর্তৃক আমাদের কমিটি অনুমাদিত এবং সংগঠনের কাজ সক্রিয় রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com