বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ফিলিস্তিনিদের উপর ইসরাইলী হামলার প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট টাইম সোমবার, ২১ জুলাই, ২০১৪
  • ৪৫৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নিরীহ ফিলিস্তিনিদের উপর ইসরাইলী বাহিনীর অমানবিক, নির্মম হামলা ও গণহত্যার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে হবিগঞ্জ সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। গতকাল রোববার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত শহরের খোয়াই মূখ সামনে মানববন্ধন ও সমাবেশ করে। সমাবেশে বক্তব্য দেন, কনভেনশন প্রস্তুতি কমিটির সভাপতি শফিকুল ইসলাম, জেলা বাসদ নেতা এনামূল হক ও ফরহাদ আহমেদ। হামলার তীব্র নিন্দা জানিয়ে বক্তারা বলেন, ইসরাইল বিশ্ব মানবতাকে কলুষিত করেছে। তাই বিশ্ববাসীকে ঐক্যবদ্ধভাবে নির্বিচারে এ হত্যা প্রতিহত করতে হবে। বিশ্বের সকল মানুষকে জঘণ্য গণহত্যার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানান বক্তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com