বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে হামলায় দু’কিশোর আহত

  • আপডেট টাইম রবিবার, ২০ জুলাই, ২০১৪
  • ৬৬৭ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের পল্লীতে গরু দিয়ে জমির ধান খাওয়াকে কেন্দ্র করে দুই কিশোরকে দা দিয়ে কুপিয়ে ক্ষত-বিক্ষত করেছে প্রতিপক্ষের লোকজন। ঘটনাটি ঘটেছে উপজেলার পশ্চিম হাসারগাঁও গ্রামে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে। গুরুতর আহত অবস্থায় জসীম মিয়া (১৪) ও আলমগীর হোসেন (১৮) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, উপজেলার পশ্চিম হাসারগাঁও গ্রামের বাবুল হোসেনের ধান ক্ষেতে একই এলাকার সুরুজ আলীর গরু দিয়ে ধান ক্ষেত খাওয়াতে শুরু করে। এ সময় আলমগীর ও জসীম মিয়া গরু গুলিকে ধান ক্ষেত থেকে বিতারিত করতে চাইলে প্রতিপক্ষরা লোকজন হামলা চালায়। আহতদেরকে গুরুতর আহত অবস্থায় প্রথমে চুনারুঘাট হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আলমগীর ও জসীম মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com