বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ফিলিস্তিনীদের উপর হামলার প্রতিবাদে বানিয়াচং হেফাজতে ইসলাম এর বিক্ষোভ

  • আপডেট টাইম শনিবার, ১৯ জুলাই, ২০১৪
  • ৪২৮ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ হেফাজতে ইসলাম বাংলাদেশ বানিয়াচং থানা শাখার উদ্যোগে কুখ্যাত ইহুদী ইসরাইল কর্তৃক ফিলিস্তিনি মুসলমান ও শিশুদের উপর বর্বর বিমান ও স্থল হামলার প্রতিবাদে আমীরে হেফাজত, শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীর নির্দেশ অনুযায়ী সারা দেশের ন্যায় বানিয়াচংয়েও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ২ টায় সর্বস্তরের মুসলমানদেরকে নিয়ে বানিয়াচং বড়বাজার থেকে বিশাল একটি বিক্ষোভ মিছিল সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় শহীদ মিনার চত্বরে এক পথ সভায় মিলিত হয়। মাওলানা এখলাছুর রহমান এর পরিচালনায় এতে বক্তব্য রাখেন প্রিন্সিপাল মাওঃ আবদাল হোসেন খান, আলহাজ্ব ফরিদ উল্বা, মাওলনা শায়খ মুখলিছুর রহমান, মাওলানা আব্দুল জলিল ইউসুফী সহ স্থানীয় নেতৃবৃন্দ। উক্ত সভায় বক্তারা হুশিয়ারী উচ্ছারণ করে বলেন অনতিবিলম্বে নিরীহ ফিলিস্তিনিদের উপর হামলা ও গণহত্যা বন্ধ করুন। অন্যতায় আল্লামা শফীর নির্দেশে বাংলার জনগণ ফিলিস্তিনিদের রক্ষায় ফিলিস্তিন অভিমুখে লংমার্চ করতে বাধ্য হবে। উক্ত পথ সভায় বক্তারা পেপসি কোকাকোলা সহ ইসরাইলি পণ্য বর্জনের জন্য দেশবাসাীর প্রতি আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com