বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে ফিল্মি স্টাইলে সিলেট উইমেন্স মেডিকেল কলেজের কর্মচারীকে অপহরণ ৯৯৯ ফোন করে উদ্ধার

  • আপডেট টাইম বুধবার, ১৫ জুন, ২০২২
  • ২৮২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহর থেকে ফিল্মি স্টাইলে সিলেট উইমেন্স মেডিকেল কলেজের এক কর্মচারীকে অপহরণ করে নিয়ে এসে বাড়িতে আটক। ৯৯৯ ফোন করে ওই চক্রের হাত থেকে পুলিশ উদ্ধার করে। এ ঘটনা নিয়ে জেলাজুড়ে তোলকালাম কাণ্ড ঘটেছে। জানা যায়, সদর উপজেলার হুরগাঁও গ্রামের বাসিন্দা ও বর্তমানে সিলেট উইমেন্স কলেজের রিসিপসনিষ্ট সেবুল মিয়া গতকাল মঙ্গলবার দুপুরে বামকান্দি গ্রামে তার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন। কোর্ট স্টেশন এলাকা থেকে একদল দুর্বৃত্ত তাকে অস্ত্রের মুখে অপহরণ করে বাড়িতে আটকে রেখে মারপিট করে। এক পর্যায়ে সেবুল কৌশলে ৯৯৯ ফোন দিলে সদর থানার এএসআই হাবিবুর রহমানসহ একদল পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে। এ সময় উজ্জল মিয়া ও তার লোকজন সটকে পড়ে। এ রিপোর্ট লেখাকালে সেবুল মিয়া সদর থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com