রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

শায়েস্তাগঞ্জে অগ্নিকান্ড, সড়ক দূর্ঘটনা ও বজ্রপাতে নিহত পরিবারকে আর্থিক অনুদান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ৩১৫ বা পড়া হয়েছে

মোহাম্মদ জালাল উদ্দিন রুমি, শায়েস্তাাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ, সড়ক দূর্ঘটনায় নিহত ও বজ্রপাতে নিহত ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান ও চাল বিতরণ করেছে শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসন।
গতকাল বুধবার (১১ মে) দুপুরে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজরাতুন নাঈম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ এর চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল। বিশেষ অতিথি ছিলেন শায়েস্তাগঞ্জ পৌর সভার মেয়র ফরিদ আহমেদ অলি, শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মুক্তা আক্তার।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মূর্শেদ আলম, ব্রাক্ষণডোরা ইউনিয়ন চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আদিল জজ মিয়া, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন বুলবুল খান, শায়েস্তাগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি কামরুজ্জামান আল রিয়াদ, শায়েস্তাগঞ্জ রিপোটার্স ক্লাবের সভাপতি মোঃ মামুন চৌধুরী প্রমুখ।
সভায় ক্ষতিগ্র্রস্থ ১১ টি পরিবার কে আর্থিক অনুদান ১ লক্ষ টাকা ও ৩শ কেজি চাল দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com