শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

মিরপুরে জমি নিয়ে সংঘর্ষে ছাত্রলীগ নেতাসহ আহত ১০

  • আপডেট টাইম রবিবার, ১ মে, ২০২২
  • ৩৭৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার বারলারিয়া গ্রামে জমি দখল নিয়ে দুই দলের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। গতকাল শনিবার দুপুরে মিরপুর ইউনিয়নের ওই গ্রামে এ ঘটনা ঘটে। এতে সিদ্দিক আলীর স্ত্রী মিনারা খাতুন, তার পুত্র বাহুবল উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আল আমিন, সোহাগ, স্বপ্নীল, রাসেল, জাহেরা আহত হয়। এর মাঝে ৩ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অপর আহতদের চিকিৎসা দেয়া হয়। জানা যায়, সিদ্দিক আলীর সাথে একই গ্রামের রহমত আলীর জমি জমা নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে আল আমিন ও স্বপ্নীলের মাঝে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বাড়ি ঘরে হামলা, ভাংচুর ও লুটপাট হয়। পরে স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com