বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ ৫ জন আহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৫ জুলাই, ২০১৪
  • ৪৯৭ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে দু পক্ষের সংঘর্ষে মহিলাসহ আহত হয়েছে ৫ জন।
জানা যায়, সোমবার সন্ধ্যায় কনা মিয়ার বউ আনোয়ারা বেগম রাণীগাও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল মালেকের কাছে তার পাওনা ১ লাখ ফেরত চান। এতে ক্ষিপ্ত হয়ে মালেকের লোকজন কনা মিয়ার বাড়িতে হামলা চালায়। এ সময় দু পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে মহিলাসহ উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়। আহতরা হল আনোয়ারা বেগম (৪৫), তার দুই ছেলে রুবেল (১৬), সেলিম (৩৫) ও আব্দুল মালেক (৪৭)। গুরুতর আহত অবস্থায় রুবেল ও সেলিমকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে এলাকায় দু পক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com