বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে কারাদন্ড

  • আপডেট টাইম সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
  • ২৬৮ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধ ॥ বাহুবলে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে আনোয়ার মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে ১ এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল রবিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহুয়া শারমিন ফাতেমার নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত এ কারাদন্ড প্রদান করে। দন্ডপ্রাপ্ত আনোয়ার মিয়া উপজেলার শিমুলিয়াম গ্রামের আইয়ুব আলীর পুত্র। ইউএনও মহুয়া শারমিন ফাতেমা জানান, রবিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার লামাতাশি ইউনিয়নের তগলী নামক স্থানে অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে আনোয়ার মিয়া নামের এক ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। এ সময় মাটি পাচারের কাজে জড়িত ট্রাক্টরটি জব্দ করে স্থানীয় ইউপি মেম্বারের জিম্মায় রাখা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com