বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

১৬ দিন কারাভোগের পর ইমরান-তুষার জামিনে মুক্ত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৩৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় করা মামলায় ১৬ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক ইমরান ও জেলা ছাত্রদলের যুগ্ম সাধার ণসম্পাদক ও আগামীতে সভাপতি প্রার্থী আব্দুল আহাদ তুষাসহ ৯ নেতাকর্মী।
জামিনে মুক্ত অন্যান্যরা হল- বৃন্দাবন সরকারী কলেজ ছাত্রদলের আহ্বায়ক সফিকুল ইসলাম রুয়েল, জেলা ছাত্রদেলর সহ-সাধারণ সম্পাদক হেলাল আহমেদ বাবু, বাহুবল উপজেলা ছাত্রদল আহ্বায়ক লুৎফুর রহমান সুমন, চুনারুঘাট উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মারুফ আহমেদ, যুগ্ম আহ্বায়ক শাহ নেওয়াজ, শায়েস্তাগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্মআহ্বায়ক পারভেজ আহমেদ, মিরপুর আলীফ সোবহান ড্রিগী কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুজন আহমেদ।
বুধবার সন্ধ্যা ৬টার দিকে হবিগঞ্জ কারাগার থেকে সে জামিনে বের হয়। এ সময় নেতাকর্মীরা তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানায়। গত ২২ ডিসেম্বর খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ আহ্বান করে জেলা বিএনপি। এতে ড. খন্দকার মোশাররফ হোসেনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। দুপুর ২টায় সমাবেশ শুরুর কথা থাকলেও পৌনে ২টায় নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে পুলিশসহ বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিএনপির ২ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন। মামলায় গত ১ পহেলা ফেব্রুয়ারী হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তাদের জামিন না-মঞ্জুর করে কারাগারে পাঠায়। এ প্রেক্ষিতে গত সোমবার হাইকোর্ট জামিন দিলে বুধবার সন্ধ্যায় তারা মুক্ত হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com