বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

এক্সরে রিপোর্ট জালিয়াতির ঘটনায় শ্রমিকদল নেতা সফিক রিমান্ডে ॥ জিজ্ঞাসাবাদের আগেই অসুস্থ ॥ হাসপাতালে ভর্তি

  • আপডেট টাইম সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৬২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ইউনাইটেড শিশু ও জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে এক্সরে রিপোর্ট জালিয়াতির ঘটনায় শ্রমিকদল নেতা সফিকুর রহমান সফিককে রিমা-ে আনা হয়েছে। তবে জিজ্ঞাসাবাদের আগেই সে অসুস্থ হয়ে পড়ে। তাকে নিয়ে পুলিশ পড়ে বিপাকে। পরে নিরূপায় হয়ে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রবিবার দুপুরে সদর থানা পুলিশ আদালতের নির্দেশে জেলা কারগার থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য সদর থানায় নিয়ে আসে। সন্ধ্যার দিকে সে সদর থানা হাজতে অসুস্থ হয়ে পড়ে। পরে এসআই সনক দেব, ওয়াহাবসহ একদল পুলিশ তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আদালতের নির্দেশে এক্সরে জালিয়াতির বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়। কিন্তু জিজ্ঞাসাবাদের আগেই সে অসুস্থ হয়ে পড়ে। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে একটি চক্র বিভিন্ন ক্লিনিকের ভূয়া এক্সরে রিপোর্ট ও ফিলিম তৈরি করে টাকা হাতিয়ে নেয়। এসব ফিলিম ও রিপোর্ট দিয়ে মামলাবাজরা প্রতিপক্ষকে ফাঁসাতে মামলা দায়ের করে। বিষয়টি বিচারকদের নজরে এলে তাদের ধরতে পুলিশকে নির্দেশ দেন। এর প্রেক্ষিতে এই চক্রের সদস্য সফিককে গ্রেফতার করে রিমান্ডের আবেদন করেন। সে অনন্তপুর এলাকার গোলাম রহিমের পুত্র।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com