বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ইনাতগঞ্জে চোরের উপদ্রব বৃদ্ধি বিদ্যালয়ের টিউবওয়েল চুরি

  • আপডেট টাইম সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৭১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার প্রবাসী অধ্যাষিত এলাকা ইনাতগঞ্জে চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। গত ৩ দিনের ব্যবধানে বাজারের ২/১টি ব্যবসা প্রতিষ্ঠানে চোরের দল সাঁটারের তালা ভাঙ্গার চেষ্টা করেছে। উপজেলার ইনাতগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়। বিদ্যালয় কর্তৃপক্ষ সূত্র জানায়, চোরের দল শিক্ষার্থীদের পানি পান করার একমাত্র টিউবওয়েলটি চুরি করে নিয়ে গেছে। তারা আরো জানান, ইনাতগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে একটি মাত্র পানির টিউবওয়েল রয়েছে। যে টিউবওয়েল থেকে শিক্ষর্থীরা পানি পান করে থাকেন। গত শনিবার রাতের যে কোন এক সময় একটি সংঘবদ্ধ চোরের দল টিউবওয়েলটি খুলে চুরি করে নিয়ে যায়। চুরি সংঘটিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ইনাতগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সমিতির সভাপতি আশাহীদ আলী আশা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com