বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

প্রবীণ আইনজীবি সৈয়দ মোফাচ্ছির আহমেদের ইন্তেকাল ॥ শোক প্রকাশ

  • আপডেট টাইম সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২
  • ৩০৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আইনজীবি সমিতির প্রবীণ সদস্য এডভোকেট সৈয়দ মোফাচ্ছির আহমেদ ইন্তেকাল করেছেন। (ইন্না..রাজিউন)। গতকাল রবিবার সন্ধ্যা ৭.১৫ মিনিটে সিলেটের একটি হাসপাতালে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৫০ বছর। মৃত্যুকালে স্ত্রী ও সন্তান রেখে গেছেন। তার গ্রামের বাড়ি শৈলজুড়া। বর্তমানে তিনি জালালাবাদ নোয়াগাঁও গ্রামে নিজস্ব বাসা করে বসবাস করে আসছেন। জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট মনজুর উদ্দিন আহমেদ শাহীন জানান, তার অকাল মৃত্যুতে আইনজীবি সমিতির মাঝে শোকের ছায়া নেমে এসেছে। এখনও পরিবারের পক্ষ থেকে জানাজার নামাজের সময় জানানো হয়নি। তবে পরিবারের সাথে আলাপ করে জানাজার নামাজের সময় নির্ধারণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com