বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাট পৌর জাতীয় পার্টির কর্মী সম্মেলন

  • আপডেট টাইম রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৩
  • ৫৪৯ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ জাতীয় পার্টি চুনারুঘাট পৌর শাখার নব নির্বাচিত আহ্বায়ক কমিটির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বাদ মাগরিব জাতীয় পার্টি উপজেলা কার্যালয়ে পৌর আহ্বায়ক আলহাজ্ব আব্দুল ছালাম তালুকদারের সভাপতিত্বে ও সদস্য সচিব মোনায়েম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত কর্মী সম্মেলনে কোরআন তেলাওয়াত করেন জাপা নেতা মোঃ সিরাজ মিয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর যুগ্ম আহ্বায়ক হাজী আবুল মহালদার, সাইফুল ইসলাম, ফারুক মিয়া, আব্দুল আলী, কদর আলী, নিম্বর আলী, আরজু মাস্টার, ফারুক মিয়া, আব্দুল হাই, আব্দুল জলিল, মারুফ মিয়া, হাজী আব্দুল হামিদ, ইদ্রিছ মিয়া, আবু মিয়া, আমীর আলী, শামীম খান ও আব্দুল মালেক প্রমুখ। সভায় বক্তাগণ বলেন বিগত ২৩ বছরের হাসিনা-খালেদা সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাই পল্লী বন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদের সরকার দরকার। বক্তারা (চুনারুঘাট-মাধবপুর) আসনে জেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক কাউছারুল গণিকে মনোনয়ন দেওয়ার দাবী জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com