বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জের সাংবাদিক ও গীতিকার এম মুজিবুর রহমানের জন্মদিন পালিত

  • আপডেট টাইম সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
  • ৪৪০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহসভাপতি, সিনিয়র সাংবাদিক ও গীতিকার এম মুজিবুর রহমানের ৪৫তম জন্মদিনে নবীগঞ্জ উপজেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক, সাংস্কৃতিক সহ স্বেচ্ছাসেবী সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। শনিবার দিনব্যাপী সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক, টুইটার সহ অনলাইন মিডিয়ায় পাঠকদের ভালোবাসা ও শুভেচ্ছায় সিক্ত হয়েছেন তিনি। উপজেলার অতি সুপরিচিত মুখ এই ব্যক্তিত্বের জন্মদিনে শনিবার বিকেলে নবীগঞ্জ শহরের উত্তরা ব্যাংকের নিচতলায় ইউকে বিডি ইন্সফায়ার ফাউন্ডেশন সাধারণ সম্পাদক গীতিকার হাবিবুর রহমানের আয়োজনে জাগো নিউজ অনলাইন পত্রিকার কার্যালয়ে সাংবাদিক এম মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে কেক কাটার আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, নবীগঞ্জ প্রসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সাবেক সভাপতি এম এ আহমদ আজাদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী, সারেগামার সংগীত প্রশিক্ষণ একাডেমির পরিচালক কন্ঠশিল্পী বিন্দু, দেশের কন্ঠ পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি মোঃ সেলিম উদ্দিন, ব্যবসায়ী দুলাল চৌধুরী, ইয়ামিন চৌধুরী, মনির হোসেন প্রমুখ।
অপরদিকে ওই উপজেলার বাংলা বাজারস্থ রাজু সংগীত প্রশিক্ষণ একাডেমিতে দুপুর ১টায় স্বাস্থ্যবিধি মেনে এম মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এএসআই জামাল হোসেন, রাজু সংগীত প্রশিক্ষণ একাডেমির সভাপতি বাউল বিরহী রাজু, জুয়েল তালুকদার, বাউল শিল্পী ওস্তাদ এখলাছুর রহমান আজাদ, গীতিকার হাবিবুর রহমান, ফটিক মিয়া, আব্দুল হাই, আবিদুর রহমান, দরবেশ আলী, যন্ত্রশিল্পী সুবীন, শিল্পী বিরহী বাবলু, আরজান শাহ্, বিরহী রিমা সহ আরো অনেকেই।
সাংবাদিক এম. মুজিবুর রহমান সহকর্মী, সহযোদ্ধা কলম সৈনিক বন্ধুগণসহ রাজনৈতিক, জনপ্রতিনিধি ও দেশ বিদেশের অনেক শুভাকাঙ্খী যারা ফেইসবুক, ম্যাসেঞ্জার, হোয়াটসআপ, ইমো, টুইটারসহ বিভিন্ন ভাবে তাকে শুভেচ্ছা জানিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com