শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

নবীগঞ্জে সিএনজি ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

  • আপডেট টাইম সোমবার, ৩ জানুয়ারী, ২০২২
  • ৩৮০ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ আঞ্চলিক সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকসহ ২ জন ঘটনাস্থলেই নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার সকালে। নিহত সিএনজি চালক শুভ মিয়া (২৫) নবীগঞ্জ উপজেলার উমরপুর গ্রামের ইয়াকুব মিয়ার ছেলে এবং নিহত যাত্রী আমির হোসেন (৫০) জগন্নাথপুর থানার পাইলগাওঁ ইউপির এড়ারিয়া গ্রামের ফয়জুল মিয়ার ছেলে। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে সুনামগঞ্জ মর্গে প্রেরন করেছে। পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, নবীগঞ্জের আউশকান্দি ইউনিয়নের সৈয়দপুর সিএনজি স্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি রানীগঞ্জ যাওয়ার পথিমধ্যে আলীগঞ্জ বাজার এলাকায় আসা মাত্র বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিকে চাপা দেয়। এতে সিএনজির চালকসহ গাড়িতে থাকা যাত্রী ঘটনাস্থলে মারা যান। এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনর্চাজ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এবং গাড়ি দু’টি আটক করা হয়েছে। এদিকে, মর্মান্তিক সড়ক দূর্ঘটনার খবর পেয়ে নিহতদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com