বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচঙ্গে টাকা বিতরণের অভিযোগ এনে মেম্বার প্রাার্থীর হামলায় অপর প্রার্থী আহত

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১
  • ৫৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার খাগ্উাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের এড়ালিয়া গ্রামে অবৈধ টাকা বিতরণে বাঁধা দেয়ায় মোঃ অলিউর রহমান (৩৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। গুরুতর আহত অবস্থায় অলিউর রহমানকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় মেম্বার প্রার্থী মোঃ মদরিস মিয়ার ছেলে মোঃ অলিউর রহমান তালা মার্কার প্রচারে বের হয়। এ সময় অপর মেম্বার প্রার্থী ফরিদ মিয়া (মোরগ মার্কা) অবৈধভাবে টাকা বিতরণ করছেন বলে খবর আসে। এ খবর পেয়ে মেম্বার প্রার্থী অলিউর রহমান ঘটনাস্থলে যান। এ সময় ফরিদ মিয়া ও তার ভাই ইউসুফ মিয়া তার উপর অতর্কিতভাবে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। পরে অলিউর রহমানকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।
খবর পেয়ে খাগ্উাড়া পুলিশ ফাড়ির কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com