বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

চুনারুঘাটে জমি সংক্রান্ত বিরোধে ২ জন আহত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০১৪
  • ৪৫১ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই ভাইকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। আহতরা হচ্ছে-উপজেলা মিরাশী ইউনিয়নের মুছিকান্দি গ্রামের দলিল লেখক বিষু লাল রায় (৩২) ও তার বড় ভাই বিষনু পদক রায় (৪০)। গতকাল বুধবার সকাল ১০টায় দিকে তার নিজ বসত বাড়ীতে তাদের উপর হামলা চালানো হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-একই গ্রামের ধীরেন্দ্র লাল রায়ের পরিবারের সাথে দলিল লেখক বিষু লাল রায়ের পূর্ব বিরোধ চলে আসছিল। এর জের ধরে গতকাল সকাল ১০ টার দিকে প্রতিপক্ষের লোকজন বিষু লাল রায়ের বাড়ি ঘরে হামলা চালায়। এ সময় হামলাকারীরা বিষু ও তার ভাইকে কুপিয়ে জখম করে। এ ব্যাপারে দলিল লেখক বিষু লাল রায় বাদী হয়ে চুনারুঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com