বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে জাপা নেতা বাহারের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

  • আপডেট টাইম বুধবার, ২ জুলাই, ২০১৪
  • ৪৭৮ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে জাতীয় পার্টির নেতা মৌলানা বাহার উদ্দিন বাহার (৫৫) এর অকাল মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবর্গ শোক ও সমবেদনা জানিয়েছেন। মাধবপুর উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মৌলানা বাহার উদ্দিন বাহার সোমবার সকাল পৌনে ৯টায় কিডনী রোগে আক্রান্ত হয়ে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। সোমবার বাদ যোহর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা শেষে পশ্চিম মাধবপুর পারিবারিক কবরস্থানে বাহারের লাশ দাফন করা হয়। মৃত্যুকালে মা, স্ত্রী, ২ছেলে, ২মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। তাঁর মৃত্যুতে মাধবপুর উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি শাহ মোঃ মুসলিম, জাপা সভাপতি কদর আলী মোল্লা, সহ-সভাপতি আক্তার হোসেন মনির, জাপা নেতা মিজানুর রহমান দুলাল শামীম আহম্মদ, যুবসংহতি সভাপতি কায়সার আহম্মেদ, সম্পাদক আক্তার হোসেন, আবুল বাসার, কবির ভূঁইয়া সহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক নেতৃবৃন্দ গভীর শোক জ্ঞাপন করে পরিবারের প্রতি সমবেদনা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com