বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচঙ্গের সাংবাদিক আমিজুল হক স্বপনের মাতার ইন্তেকাল এমপি মজিদ খানের শোক

  • আপডেট টাইম সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ৫১৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচঙ্গের বিশিষ্ট সাংবাদিক সর্দার আজিমুল হক স্বপন এর মাতা আলহাজ্ব আয়েশা হক (৭৬) আর নেই। গতকাল রবিবার সকাল ৮টা ১০ মিনিটে সৈদারটুলা গ্রামের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে ৬ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন। বাদ আছর জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এদিকে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন খান, সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ বশীর আহমদ, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, জেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ্ব রেজাউল মোহিত খান, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া লিলু, ১নং উত্তর-পূর্ব ইউপি চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন, আওয়ামীলীগ নেতা শেখ শাহনেওয়াজ ফুল মিয়া ও মোত্তাকিন বিশ্বাস প্রমুখ। উল্লেখ্য, মরহুমা আয়েশা হক বড় বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও তাবলীগ জামাতের মুরুব্বী আলহাজ্ব মরহুম আলফু মিয়ার সহধর্মিণী।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com