বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বড়ইউড়ি গ্রামে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারী আহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ৩৪৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার বড়ইউড়ি গ্রামে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মায়া বেগম (৩৫) নামের এক নারী গুরুতর আহত হয়েছে। অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সে ওই গ্রামের আনোয়ার মিয়ার স্ত্রী। গতকাল সোমবার বিকালে এ ঘটনা ঘটে। আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের মৃত মরম আলীর পুত্র রহমত আলীর সাথে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে মায়া বেগমের কথাকাটাকাটি হয়। এর কিছুক্ষণ পর দুই তিন যুবক মায়া বেগম কে হাত-পা গামছা দিয়ে বেধে মাটিতে ফেলে মধ্যপযোগী কায়দায় নির্যাতন করে প্রতিপক্ষ। এ সময় হামলাকারীরা মায়ার মোবাইল ফোন, নগদ টাকা ও স্বর্ণের জিনিস ছিনিয়ে নেয় তারা। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশংকাজনক বলে চিকিৎসক জানিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com