বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাংলাদেশকে ফাইজারের আরও ১৮ লাখ ডোজ করোনার টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র

  • আপডেট টাইম রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
  • ৩৮৪ বা পড়া হয়েছে

এ্সপ্রেস রিপোর্ট ॥ নতুন এ চালানসহ কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে মোট ১ কোটি ৬৮ লাখ ডোজ টিকা দিয়েছে দেশটি। শনিবার (২৭ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ স্টেট এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছে।
ডিপার্টমেন্ট অফ স্টেট জানায়, মার্কিন যুক্তরাষ্ট্র কোভ্যাক্সের সঙ্গে অংশীদারিত্বে বাংলাদেশকে ১.৭৯ মিলিয়ন ডোজ ফাইজারের টিকা দিয়েছে। যুক্তরাষ্ট্র ইতোমধ্যে বাংলাদেশকে ১৫ মিলিয়ন ডোজ টিকা সরবরাহ করেছে। কোনো স্ট্রিং সংযুক্ত না করে যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ অন্যান্যদের জীবন বাঁচানোর জন্য টিকার সমর্থন দিয়ে যাচ্ছে।
সুত্রে প্রকাশ, গত ২৩ নভেম্বর বাংলাদেশকে ১৮ লাখ ফাইজারের টিকা দেয় যুক্তরাষ্ট্র। গত ১০ নভেম্বর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী (সেক্রেটারি অব স্টেট) অ্যান্টনি ব্লিনকেনের সঞ্চালনায় করোনা বিষয়ক ভার্চুয়ালি এক মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশকে আরও ১ কোটি ৪০ লাখ ডোজ ফাইজারের টিকা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
মার্কিন দূতাবাস জানায়, বাংলাদেশে ১২ বছর এবং তার বেশি বয়সীদের টিকাদান কর্মসূচি চালিয়ে যেতে এ ডোজগুলো সহায়ক হবে। নতুন উপহার দেওয়া টিকা ২০২১ সালের শেষ নাগাদ টিকা পাওয়ার উপযুক্ত জনসংখ্যার ৪০ শতাংশ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্য অর্জনে সহায়তা করবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা মোকাবিলায় ২০২২ সাল নাগাদ সারা বিশ্বে বিনা মূল্যে ১০০ কোটি ডোজ টিকা দেওয়ার অঙ্গীকার রয়েছে যুক্তরাষ্ট্রের। এর অংশ হিসেবে বাংলাদেশকে ফাইজারের এ টিকা দেওয়া হচ্ছে।
মার্কিন দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, এ লক্ষ্যে যুক্তরাষ্ট্র ৬ হাজার ৮শ জনের বেশি স্বাস্থ্যকর্মীকে প্রশিক্ষণ দিয়েছে। পাশাপাশি টিকা সংরক্ষণ ও সারা দেশে কোল্ড চেইন বজায় রেখে টিকা সরবরাহ করতে বাংলাদেশকে ১৮টি কোল্ড চেইন ফ্রিজার ট্রাক দেওয়া হয়েছে। এ ছাড়া বিশ্বব্যাপী টিকা প্রাপ্তির সমতার জন্য কোভ্যাক্স কার্যক্রমের আওতায় ৪০০ কোটি ডলার অনুদান দিয়েছে দেশটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com