বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে মহানাম যজ্ঞানুষ্ঠান পরিদর্শন করলেন উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র

  • আপডেট টাইম রবিবার, ২১ নভেম্বর, ২০২১
  • ৩৫০ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌরসভার (২নং ওয়ার্ড) বড়াইল গ্রামে শ্রীশ্রী মদনমােহন জিউর বিগ্রহ আখড়ায় ষোড়শ প্রহর ব্যাপী (২দিন) শ্রীশ্রী তাঁরকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান সমাপ্তি হয়েছে। অনুষ্ঠান আয়োজনের মধ্যে ছিল, গত মঙ্গলবার উষালগ্নে মঙ্গলঘট স্থাপন ও ধ্বনির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়, রাত ৮টায় লীলা কীর্তন। বুধবার শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, ষোড়শ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম নাম সংকীর্তনের শুভধিবাস। বৃহস্পতি ও শুক্রবার শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুক্রবার মহাপ্রভুর ভােগরাগ ও মহাপ্রসাদ বিতরণ। শনিবার দধির ভা- ভঞ্জন তৎপর কণিকা প্রসাদ বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। শনিবার বিকেলে উৎসব অঙ্গন পরিদর্শন করেছেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, পৌর মেয়র মোঃ সাইফুল আলম রুবেল, সাবেক পৌর মেয়র মোঃ নাজিম উদ্দিন শামছু, প্যানেল মেয়র ও ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল হান্নান, চুনারুঘাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন, সংবাদকর্মী শংকর শীল, মোঃ মাসুক মিয়া, কলেজ ছাত্রলীগ নেতা সায়েম তালুকদার,মোঃ টিটু মিয়া। এ সময় উপস্থিত ছিলেন-আখড়া কমিটির সভাপতি পংকজ কর, সাধারণ সম্পাদক বলাই কর, অমিয় দত্ত, কৃষ্ণপদ ভট্টাচার্য, ডাঃ কালীপদ আচার্য্য, বাবুল শীল, অনন্ত রায় বিষ্ণু, বিজয় আচার্য্য, কার্তিক দাশ, স্বপন শীল, লিটু কর, সজল গোপ প্রমূখ। এ যজ্ঞানুষ্ঠানে অনেক ভক্তবৃন্দের সমাগম ঘটেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com