সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

৩২ বছর পর জনপ্রতিনিধি পেল মাহতাবপুর গ্রামবাসী

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
  • ৫৬৪ বা পড়া হয়েছে

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ গত ১১ নভেম্বর আজমিরীগঞ্জ উপজেলার ৫ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাওয়ায় কাকাইলছেও ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮নং ওয়ার্ডে মেম্বার পদে মাহতাবপুর গ্রামের কৃতি সন্তান নজু চৌধুরী বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। প্রায় ৩২ বছর পর মাহতাবপুরবাসি একজন জনপ্রতিনিধি পেলেন। উক্ত ওর্য়াড রাহেলা, আলীপুর ও মাহতাবপুর নিয়ে গঠিত। বিগত ৩২ বছর যাবৎ রাহেলা গ্রামের নেতারা ইউপি সদস্য হিসেবে দায়িত্বে ছিলেন, কিন্তু এইবার নজু চৌধুরী ৮৬৮ ভোটে বিজয়ী হয়ে মাহতাবপুরের জনগনের মুখ উজ্জ্বল করল। রাহেলা গ্রামের বিএনপি নেতা মফিল মিয়া দীর্ঘ দিন মেম্বার পদে ছিলেন বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করার কারণে গত নির্বাচনে রাহেলা গ্রামের শের আলী মিয়া মেম্বার নির্বাচিত হন। সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনে নজু চৌধুরী হাল ছাড়েনি এবং কাকাইলছেও ইউনিয়ন যুবলীগের সভাপতি ফিরোজ আলম কে পরাজিত করে মেম্বার পদে নির্বাচিত হয়ে তাক লাগিয়ে দিলেন নব নির্বাচিত মেম্বার নজু চৌধুরী। উল্লেখ, বিগত একটি নির্বাচনে সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মফিল মিয়ার সাথে নির্বাচন করে নজু চৌধুরী ১২ ভোটে পরাজিত হন কিন্তু হাল ছাড়েনি নজু চৌধুরী। মাহতাব পুরের ইতিহাস ঘাটলে দেখা যায় মুসলিম চৌধুরী ও আক্কাস চৌধুরীর পর আর কোন ব্যক্তি মেম্বার পদে নির্বাচিত হতে পারে নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com