বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে শুভসংঘকে শক্তিশালী সংগঠনে রূপ দেয়ার প্রত্যয়

  • আপডেট টাইম শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
  • ৫৮২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ‘শুভ কাজে সবার পাশে’ শ্লোগান নিয়ে কাজ করা দেশের শীর্ষস্থানীয় পত্রিকা কালেরকণ্ঠের পাঠক ফোরাম শুভ সংঘকে হবিগঞ্জে শক্তিশালী সংগঠনে রুপ দেয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন নবীন ও প্রবীণ সংঘটকরা। শুক্রবার বিকেলে হবিগঞ্জ প্রেসকাব মিলনায়তনে শুভ সংঘের নতুন কমিটি গঠন ও কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এক মতবিনিময় সভায় এই প্রত্যয় ব্যক্ত করা হয়। শুভ সংঘ হবিগঞ্জ শাখার সভাপতি বিশিষ্ট নাট্যকার রুমা মোদকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সিদ্দিকী হারুনের সঞ্চালনায় মতবিনিময়সভায় বক্তৃতা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ, কালেরকণ্ঠের জেলা প্রতিনিধি শাহ ফখরুজ্জামান, জনি আহমেদ রাজু, শেখ ফয়জুল হক, আফজাল হোসেন রনি, নাহিদা খান সুর্মী আফজাল হোসাইন, শফিউল আলম তপু, জহিরুল ইসলাম, শাহ সাজিদা উর্মি, তোফাজ্জুল হোসেন, রিয়াজ উদ্দিন কাউসার মিয়া, মোঃ ফরহাদ তাহমিনা আক্তার প্রমুখ। সভায় নতুন সদস্য সংগ্রহ করার পাশাপাশি শীঘ্রই নতুন করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com