বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শিক্ষা অফিসার পরিচয় দিয়ে ২ শিক্ষার্থীর ২৭ হাজার টাকা হাতিয়ে নিয়েছে বিকাশ প্রতারক চক্র

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ৬২৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা নিয়ে প্রতারণা শুরু করেছে একটি চক্র। অভিযোগ রয়েছে, শিক্ষাবোর্ডের কর্মকর্তা কিংবা শিক্ষকদের পরিচয় দিয়ে অভিনব কৌশলে বিকাশ একাউন্ট হ্যাক করে এসব টাকা হাতিয়ে নেয়া হচ্ছে। আর এসব প্রতারকের খপ্পরে পড়ে অনেকেই কাউকে না বলে বিকাশে টাকা পাঠিয়ে প্রতারিত হচ্ছেন। তারপরও এসব প্রতারকদের লাগাম টানা যাচ্ছে না। এরকম ঘটনায় হবিগঞ্জ সদর থানায় একাধিক জিডি করা হয়েছে। তবে পুলিশ জানিয়েছে শিক্ষার্থীদের প্রতারকদের হাত থেকে রক্ষা পেতে হলে সতর্ক হতে হবে। কাউকে পিন নম্বর কিংবা কারো প্রলোভনে পড়া যাবে না। অনেক অভিভাবকরা জানান, দেশ তথ্য প্রযুক্তিতে এগিয়ে গেলেও আইন শৃংখলা বাহিনী কেন এসব খোঁজে বের করতে ব্যর্থ হচ্ছে। জানা যায়, দীর্ঘদিন করোনায় স্কুল-কলেজ বন্ধ থাকার পর সম্প্রতি খোলেছে। প্রতারক চক্রটি সক্রিয় হয়ে বিভিন্ন শিক্ষার্থীর মোবাইল নম্বর সংগ্রহ করে কৌশলে পিন নম্বর নিয়ে নেয়। অনেকের কাছ থেকে ডাবল টাকা পাইয়ে দেবার প্রলোভন দেখিয়ে টাকা নিয়ে যাচ্ছে। গত রবিবার ও সোমবার সরকারি মহিলা কলেজের দুই ছাত্রীর কাছ থেকে শিক্ষা অফিসার পরিচয় দিয়ে ২৭ হাজার টাকা হাতিয়ে নেয় বিকাশ প্রতারক। এ ঘটনায় সদর থানায় সাধারন ডায়েরী হয়। ওসি অপারেশন নাজমুল হোসেন জানান, শিক্ষার্থীদের এ বিষয়ে সতর্ক হতে হবে। কারণ কখনোই কোনো শিক্ষা অফিসার কিংবা শিক্ষক বিকাশে টাকা চাইবে না। বিষয়টি খেয়াল রাখতে হবে। প্রতারক চক্রকে বের করতে কাজ করছে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com