বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে ইনারহুইল ক্লাবের শিক্ষা বৃত্তি বিতরণ

  • আপডেট টাইম শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
  • ৬২৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ইনারহুইল ক্লাব অব হবিগঞ্জের উদ্যোগে শিক্ষা বৃত্তি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেকেএন্ডএইচকে হাইস্কুলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই বৃত্তি বিতরণ করেন হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুল।
ইনারহুইল ক্লাব অব হবিগঞ্জের প্রেসিডেন্ট রায়হানা বেগম এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক তাসকিরা আক্তার জুবলির সঞ্চালায় অনুষ্ঠানে বক্তৃতা করেন কাবের চার্টার প্রেসিডেন্ট কবি তাহমিনা বেগম গিনি, পাস্ট প্রেসিডেন্ট তাহমিনা খান, ভাইস প্রেসিডেন্ট সানজিদা মুহিব প্রীতি ও ট্রেজারার এডভোকেট সায়লা পারভীন। প্রধান অতিথির বক্তৃতায় নারী শিক্ষার অগ্রগতি ও নারীদের কল্যাণে কাজ করা ইনারহুইল কাবের কার্যক্রমের প্রশংসা করেন। শিক্ষা বৃত্তির মত ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াস এক সময় বড় সফলতা এনে দিতে পারে বলে তিনি মন্তব্য করেন। পরে প্রধান অতিথি ৪ দরিদ্র ও মেধাবী নারী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তির অর্থ তুলে দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com