বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ১০৭৮ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নবীগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য ও নবীগঞ্জ উপজেলায় টাস্কফোর্স কমিটির উপদেষ্টা গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি। উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, নবীগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সেলিম তালুকদার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা একেএম মাকসুদুল আলম, উপজেলা প্রকৌশলী সাব্বীর আহমেদ, নবীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আব্দুল কাইয়ুম, উপজেলা সমবায় কর্মকর্তা হাফিজুল ইসলাম, উপজেলা প্রকল্প জীবিকায়ন কর্মকর্তা সাকিল আহমেদ, উপজেলা পানি সম্পদ কর্মকর্তা আজিজুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সুয়েব হোসেন চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাফর ইকবাল চৌধুরী, উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদ উল্লাহ, উপজেলা পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের এজিএম আশিকুর রহমানসহ বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তাবৃন্দ। গভায় নবীগঞ্জ উপজেলায় ৩য় পর্যায় ঘরের চাহিদা (২০০), নতুন ডিজাইন,অধিক বরাদ্দ ঘর বাবদ ভ্যাটসহ ২ লাখ ৯৮হাজার টাকা নিয়ে আলোচনা করা হয়। এছাড়া স্বল্পদামে উপযুক্ত জায়গা ক্রয় করে ঘর দেয়ার ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com