বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে ভ্যাপসা গরম

  • আপডেট টাইম রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ৬০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ভ্যাপসা গরম শুরু হয়েছে। এ গরমে গতকাল শনিবার হবিগঞ্জ সদর হাসপাতালে ৩ নবজাতকের মৃত্যু হয়েছে। আবার অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। গত ৩ দিন ধরে প্রচ- গরম পড়ায় অনেকেই ডাব, লেবুর শরবতসহ বিভিন্ন ঠান্ডা পানীয় পান করতে দেখা যায়। আবার অনেকেই নদী এবং পুকুরে ঘণ্টার পর ঘণ্টা পড়ে থাকেন। শহরের বিভিন্ন এলাকায় ঘন ঘন লোডশেডিংয়ের কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। বিশেষ করে শায়েস্তানগর, বাণিজ্যিক এলাকা, রাজনগর, শ্যামলীসহ বিভিন্ন এলাকায় লোডশেডিং বেশি হয়। তবে ভুক্তভোগীদের অভিযোগ, বিদ্যুত অফিসে বারবার ফোন করার পরও তারা রিসিভ করে না। আবার অনেক সময় নম্বর ব্যস্ত করে রেখে দেন। গতকাল শনিবার সদর হাসপাতালে সরেজমিন গিয়ে দেখা যায়, অর্ধশতাধিক লোক গরমের কারণে বিভিন্ন রোগে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৩ নবজাতকের মৃত্যু হয়েছে। তবে আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আরও কয়েকদিন এরকম গরম থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com