বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে রাস্তা না থাকায় দুর্ভোগে ২০টি পরিবার

  • আপডেট টাইম সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৫১৯ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার আন্দিউারা ইউনিয়নের বাড়া চান্দুরা গ্রামে রাস্তা না থাকায় চরম দূর্ভোগ পোহাচ্ছে ২০ টি পরিবার। বাঁশ দিয়ে সেতু নির্মান করে চলাচল করছে লোকজন। সামান্য বৃষ্টি হলেই নিচু রাস্তাটি পানিতে তলিয়ে যায়। কর্দমাক্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। তখন বাঁশ দিয়ে সেতু নির্মান করে চলাচল করতে হয় তাদের। প্রায় সময় বাঁশের ব্রীজ ভেঙ্গে পানিতে পড়ে গিয়ে আহত হয়েছেন অনেকে। অনেক শিক্ষার্থী ঝুকি নিয়ে স্কুল-কলেজে যেতে হচ্ছে এমন করেই। স্থানীয় বাসিন্দারা জানান, বিগত দিনে চেয়ারম্যান, মেম্বরারা রাস্তা করে দিবে আশ্বাস দিলেও নির্বাচনের পর আর তারা এলাকায় আসেনি। ভুক্তভোগী কালা মিয়া নামে একজন জানান, যত প্রার্থী পাশ করছে, যারা দাড়াইছে সবার কাছে আমরা গেছি। ১৫/১৬ বছর যাবত আমরা কষ্ট করতেছি। আমাদের আশা দিছে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। আল আমিন নামে একজন জানান, রাস্তা গুলো হইতেছে না। বাঁশ দিয়ে তৈরি করা ব্রীজ দিয়ে আমরা আইতেছি। ব্রীজ ভেঙ্গে ছেলে মেয়েরা বই, খাতা নিয়ে পইড়া যা গা। বই ভিজে যায়গা। স্কুলে যেতে পারে না। প্রাইভেটে যেতে পারে না। আবু সাইদ নামে একজন এলাকাবাসী জানান, স্থানীয় মেম্বারের দ্বারে গেলে কইছে কইরা দিব। এখন পর্যন্ত কইরা দিছে না। তখন আমরা নিজেরা ব্রীজ কইরা আসা যাওয়া করতেছি। জানু মিয়া নামে একজন এলাকাবাসী জানান, ২০/২৫ টা পরিবার থাকে। ২ থেকে আড়াইশ মানুষ ধান, চাউল নিয়ে যাইতে পারে না রাস্তাটার কারনে। রাতে বিকালে চলতে পারে না। সাজিদা খাতুন নামে একজন মহিলা জানান, আমরা কোন চলাফেরা করতে পারি না। জবর কষ্ট হয়। লাশ নিয়ে যাবার কোন রাস্তা নাই। আমাদের বেশী রকম কষ্ট হয়। একটা রোগী যদি পরে বাড়িতে নিয়ে যাবার পথ না। আব্দুল মান্নান নামে একজন জানান, এইদিক দিয়া রাস্তা দিয়ে আসা যায় না। ধানের ভাড় নিয়ে আসা যায় না। পড়ে আচাড় খেতে হয়। আন্দিউড়া ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাক আহামেদ হেলাল জানান, আমি দুই বছর হল উপ নির্বাচনে চেয়ারম্যান হয়েছি। অনেক সমস্যা আমার ইউনিয়নে। আমি চেষ্টা করতেছি আন্তরিক ভাবে আমার ইউনিয়নবাসীর দুর্ভোগ কমানোর জন্য। আমাদেরও সীমাবন্ধতা আছে তারপরও আমার উধ্বর্তন যারা আছেন আমাদের মন্ত্রী মহোদয়, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নিবার্হী কর্মকর্তা তাদের সহযোগিতায় আমাদের উন্নয়ন কার্যক্রম অব্যাহত আছে। আশা করি পর্যায়ক্রমে এই রাস্তার কাজেও আমরা হাত দিতে পারব।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com