শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

বানিয়াচংয়ে মোটর সাইকেল চোরসহ ১৪ আসামি গ্রেপ্তার

  • আপডেট টাইম শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৪২০ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং থানা পুলিশের রাত্রিকালীন মোটর সাইকেল চোর ও সাজা প্রাপ্ত আসামীসহ ও ধর্তব্য অপরাধে মোট ১৪ আসামি গ্রেফতার করেছে বানিয়াচং থানা পুলিশ। বুধবার ১লা সেপ্টেম্বর রাতে, অতিরিক্ত পুলিশ সুপার, বানিয়াচং সার্কেল পলাশ রঞ্জন দে এর দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন এর নেতৃত্বে বানিয়াচং থানায় কর্মরত এসআই শামছুল ইসলাম, এসআই মোহাম্মদ মহিন উদ্দিন, এসআই সনজয় সিকদার, এসআই ফারুক হোসেন, এএসআই মোঃ তোহা, এএসআই মোহাম্মদ সাদ্দাম হোসেনসহ সংগীয় ফোর্সের সহায়তায় রাত্রিকালীন অভিযান পরিচালনা করে সাজা প্রাপ্ত ৩ জন, অন্যান্য গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৬ জন ও মোটর সাইকেল চোর ১ জনসহ মোট-১৪জন পলাতক আসামী গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন পরোয়ানায় গ্রেফতারকৃত আসামী ১ জয়নাল মিয়া (২৮), নুরুল আমিন (৩০), আঃ মতিন (৪৪), জীবন রবিদাস, মাখন রবিদাস, নরেশ রবিদাস এবং ০৬ মাস করে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামীরা হলেন-মোঃ সুন্নর আলী, ৮, মোঃ তাহের মিয়া (৪০) ও ৪ মাসের সাজাপ্রাপ্ত পলাতাক আসামী, বেনু দাশ, চুরি মামলার পলাতক আসামী, মোঃ আব্দুর রউফ (৪৫) এবং ধর্তব্য অপরাধ নিবারণকল্পে আসামী ১১। মোঃ টিপু মিয়া @ তাজুল ইসলাম (২২), মোঃ তমিজ আলী (১৯), মোঃ আমির আলী (১৯), মোঃ নোয়াব আলী (৪৬) দের গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন জানান, বানিয়াচং উপজেলাকে অপরাধমুক্ত করতে চুরি-ডাকাতি, ছিনতাই, মদ, জুয়া, মাদকসহ দাঙ্গা-হাঙ্গামা রোধকল্পে পুলিশের এ ধরণের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। আসামিদেরকে বিচারার্থে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com