বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

আজমিরীগঞ্জে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ৩১২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে পানিতে ডুবে হোসাইন আহমেদ আযহার নামে ৩ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত রবিবার (১৫ আগস্ট) আজমিরীগঞ্জের সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ফতেহপুর গ্রামে বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটেছে। মৃত হোসাইন আহমেদ আযহার সদর ইউনিয়নের ফতেহপুর গ্রামের প্রবাসী বিলাল মিয়ার ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, হোসাইন আহমেদ আযহারের বাবা দুবাইয়ে কর্মরত। তার মা কয়েকদিন আগে সন্তান প্রসব করায় হোসাইনের নানাবাড়ি বানিয়াচংয়ে অবস্থান করছিলেন। তিনি ছেলে হোসাইনকে তার দাদার বাড়িতে দাদির কাছে রেখে যান। বিকেল ৪টার দিকে হোসাইন আহমেদ আযহার বাড়ির উঠানে খেলা করছিল। এক সময় সকলের অগোচরে সে বাড়ির পার্শ্ববর্তী খালে পড়ে যায়। এর কিছুক্ষণ পর বাড়ির লোকজন হোসাইনকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন। এরপর বাড়ির পার্শ্ববর্তী খাল থেকে হোসাইনকে উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আজমিরীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
শায়েস্তাগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেসে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (১৬ আগস্ট) বিকাল ৪ টায় ঢাকা-সিলেট রেল লাইনের শায়েস্তাগঞ্জ উপজেলার খোয়াই নদীর ব্রিজের উপরে এ দূর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অজ্ঞাত ওই নারী খোয়াই নদীর ব্রিজ পার হওয়ার জন্য মধ্য ব্রিজে গেলে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেট গামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে রেলওয়ে ফাঁড়িতে নিয়ে যায়। শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি। এখনও নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com