বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে পৃথক অভিযানে ১৩৯২ পিস ইয়াবা উদ্ধার

  • আপডেট টাইম বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৬৩৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ র‌্যাব-৯ পৃথক অভিযান চালিয়ে ১ হাজার ৩৯২ পিস ইয়াবা উদ্ধার করেছে। এ সময় ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৩ জুলাই দেড় টার দিকে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমা’র নেতৃত্বে মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের রাজনগর গ্রামেঅভিযান চালায়। এ সময় মাধবপুর উপজেলার রসুলপুর গ্রামের মোঃ আজগর আলীর পুত্র মোঃ মিটু মিয়া (২৮) ও একই গ্রামের মিনার মিয়ার পুত্র মারজান মিয়া কে আটক করা হয়। তাদের দেহ তল্লাসী করে ১ হাজার ২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অপর দিকে গোপন সংবাদের ভিত্তিতে ২৪ জুলাই বেলা ১ টার দিকে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল লেঃ কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান এর নেতৃত্বে মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের দরগা গেইট টু বাঘাসুরাগামী পাঁকা রাস্তায় অবস্থান নেয়। এ সময় মাধবপুর উপজেলার জগদীশপুর তেমুনিয়ার মোঃ জিতু মিয়ার পুত্র মোঃ ফখরুল ইসলাম (২৮) কে আটক করা হয়। তার দেহ তল্লাসী করে ৩৯০ পিস ইয়াবাসহ বাদক বিক্রির প্রায় ৮ হাজার টাকা, ১টি মোবাইল উদ্ধার করা হয়। পরে তাদেরকে মাধবপুর থানায় হস্তান্তর করে মাদক আইনে পৃথক মামলা দায়ের করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com