বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে ভার্চুয়াল কোর্টে ২ শতাধিক আসামীর জামিন মঞ্জুর

  • আপডেট টাইম সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ৩৮৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ভার্চুয়াল আদালতের ২য় দিনে আরও দুই শতাধিকেরও বেশি আসামির জামিন মঞ্জুর হয়েছে। ঈদকে সামনে রেখে বিজ্ঞ আদালত আসামিদেরকে জামিন দিয়েছেন। এর মাঝে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজতি আসামি ৪৭ জন, আত্মসমপর্ণকারী আসামি ১৩২ জনসহ সর্ব মোট-১৭৯ জন। এ ছাড়া জজ আদালতে আরও ২০ জনেরও বেশি জামিন পান। দীর্ঘদিন আদালত বন্ধ থাকার পর ঈদুল আযহা উপলক্ষে সুপ্রিম কোর্টের এক প্রজ্ঞাপনে তিন দিনের জন্য ভার্চুয়াল আদালত কার্যক্রম চালু হয়। দুই দিন প্রায় ৪শ আসামি জামিন পেয়েছে। আজ সোমবার ভার্চুয়াল কার্যক্রমের মাধ্যমে আদালতের কার্যক্রম সমাপ্ত হবে। এদিকে জামিননামা হবিগঞ্জ কারাগারে গেলে শত শত স্বজনরা তাদেরকে ছাড়িয়ে আনার জন্য ভিড় করেন। জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন চীফ জুডিসিয়াল আদালতের নাজির শাকিল মিয়া।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com