বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

জহুর চান বিবি মহিলা কলেজে প্রথম এমপিওভূক্ত অধ্যক্ষ মামুন

  • আপডেট টাইম সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ৩৯০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ শায়েস্তাগঞ্জের জহুর চান বিবি মহিলা কলেজে গত ২৫ ফেব্রয়ারি যোগদান করে ১৭ জুলাই কলেজের প্রথম এমপিওভূক্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন চুনারুঘাট উপজেলার ৫নং শানখলা ইউনিয়নের জোয়ার লালচাঁন্দ গ্রামের মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। তাঁর পিতার নাম মোহাম্মদ আব্দুল গফুর মাতার নাম আসিয়া বেগম। ইতিপূর্বে তিনি প্রায় ১৭ বছর প্রভাষক ও সহকারী অধ্যাপক হিসেবে সিলেটের জকিগঞ্জ উপজেলার বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদ্রাসা ও ইছামতি ডিগ্রি কলেজ কর্মরত ছিলেন। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে ২০০০ সালে রাষ্ট্রবিজ্ঞানে অনার্সসহ মাস্টার্স, ২০১১ সালে সিলেট ল কলেজ থেকে এলএলবি ডিগ্রি ও পরবর্তীতে সীমান্তিক টিচার্স ট্রেনিং কলেজে বিএড করেন। শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে তিনি মাস্টার ট্রেইনার ও শিক্ষা বোর্ডের অধীনে প্রধান পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি শিক্ষকতার পাশপাশি দীর্ঘদিন যাবত সাংবাদিকতাও করছেন। দৈনিক প্রথম আলো থেকে শুরু করে দৈনিক ইত্তেফাক দৈনিক কালের কণ্ঠে প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। স্থানীয় সরকার সাংবাদিকতায় জাতীয় পুরস্কার প্রাপ্ত আল মামুনের কিছু প্রবন্ধ-নিবন্ধ স্থানীয় ও জাতীয় পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে। এছাড়াও হবিগঞ্জ বিতর্ক পরিষদের প্রথম উদ্যোক্তা আল মামুন ১৯৯২ ও ১৯৯৯ সালে বিটিভি বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেন। দায়িত্ব পালনে তিনি কলেজের শিক্ষক-কর্মচারী, গভর্নিং বডির সদস্য, অভিভাবক ও সংশ্ষ্টি সকলের সহযোগিতা কামনা করেছেন। উল্লেখ্য, জহুর চান বিবি মহিলা কলেজটি ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয়ে ২০১৯ সালে এমপিওভূক্ত হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com