বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

একুশের বাণী পত্রিকার প্রতিনিধি শাহিন আহমেদ মিলনের ইন্তেকাল

  • আপডেট টাইম শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ৪৩৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ একুশের বাণী পত্রিকার হবিগঞ্জ প্রতিনিধি সাংবাদিক শাহিন আহমেদ মিলন ইন্তেকাল করেছেন (ইন্না..রাজিউন)। গত বৃহস্পতিবার (১৫) জুলাই রাত ১টার দিকে তিনি নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৫৫ বছর। তিনি সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের বাতাসর গ্রামের হাজী বাড়ির মৃত হাজী আব্দুল হানিফের পুত্র। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তান ছাড়াও অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। গতকাল শুক্রবার (১৬ জুলাই) সকাল ১১টার সময় নিজ বাড়ি সংলগ্ন মাঠে জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে তার সহকর্মী সাংবাদিকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com