সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

মাধবপুরে বন্যপাখী উদ্ধারে চিরুনী অভিযান

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ৪৮৯ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের রামনগর ও বহরা ইউনিয়নের দুর্গানগর গ্রামে সোমবার দুপুরে হবিগঞ্জের বন্য প্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগের ফরেষ্টার তোফায়েল আহমেদ চৌধুরীর নেতৃত্তে বন্য পাখি উদ্ধার অভিযান পরিচালিত হয়েছে।
অভিযানে অংশ নেন জিয়াউল হক রাজু পিএম, মোঃ রানা মিয়া পিএম, টিপুল দেব এবং মাধবপুরস্থ সেচ্ছাসেবী সংগঠন পাখি প্রেমিক সোসাইটি সদস্যরা। ওই অভিযানে বালিহাস, বিপুল সংখ্যক পাখির ফাদ, লাসাসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার হয়। এর আগে তারা স্থানীয় চৌমুহনী বাজার থেকে ১টি ডাহুক পাখি উদ্ধার করে।
ফরেষ্টার তোফায়েল আহমেদ চৌধুরী জানান, অভিযানে রামনগর ও দুর্গানগরে থেকে ৮-১০ পাখি শিকারি সন্ধান পাওয়া গেছ। তাদের বিরুদ্ধে বন্য প্রানী আইনে ব্যবস্থা নেয়া হবে। স্থানীয় ২ং চৌমুহনী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আপন মিয়া জানান, বন্য পাখি শিকার বিবেক বিরুদ্ধ কাজ। আমরা সকলের এটি প্রতিরোধ করা উচিত তবে লকডাউন টাইমে অভিযানের শিথিল করার অনুরোধ জানাই। হবিগঞ্জের বন্য প্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আ.ন.ম আব্দুল ওয়াদুদ জানান, আমাদের সকলে পাখি সংরক্ষনে এগিয়ে আসা উচিত। এই সচেতনতা বৃদ্ধির জন্যে আমরা সচেতনতামূলক সেমিনার করবো। আর নতুন প্রকল্প নিলে সেচ্ছাসেবী সংগঠনগুলাকে প্রাধান্য দেব।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com