বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে লকডাউন বাস্তবায়নে ৬ষ্ঠ দিনেও কঠোর অবস্থানে প্রশাসন

  • আপডেট টাইম বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ৪০১ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ সরকার ঘোষিত ১৪ জুলাই পর্যন্ত সর্বাত্মক লকডাউনের ষষ্ঠ দিন ছিল গতকাল মঙ্গলবার। গত ১ জুলাই সাত দিনব্যাপী কঠোর লকডাউন শুরুর ভেতরেই করোনা পরিস্থিতির আরও অবনতি ঘটলে সোমবার (৫ জুলাই) নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে সময়সীমা আরও সাত দিন বাড়ানো হয়েছে। মঙ্গলবার সকাল হবিগঞ্জ মাধবপুর পৌর শহরসহ উপজেলার বিভিন্ন বাজার ও সড়কগুলোতে টহল দিতে দেখা গেছে। আইনশৃঙ্খলা বাহিনীকে। এছাড়াও যানবাহন ও মানুষ চলাচল নিয়ন্ত্রণে মাধবপুরে প্রবেশদ্বারে ঢাকা-সিলেট মহাসড়কে পুলিশ চেকপোস্টে তল্লাশি চালানো হচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া অযৌক্তিক কারণে বের হলে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করছেন। এ ছাড়া জরুরি পরিষেবায় নিয়োজিতরা পরিচয়পত্র দেখানো ও প্রয়োজনীয়তার বিষয়টি তল্লাশির সময় আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে তারা তাদের গন্তব্যে বা কর্মস্থলে যেতে পারছেন। করোনা থেকে বাঁচতে হলে আগে সচেতন হতে হবে বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মহিউদ্দিন, তিনি বলেন, প্রশাসনের পক্ষে একা সবকিছু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এটা একটা কঠিন কাজ।
তবুও পুলিশ, সেনাবাহিনী, বিজিবি,র্যাব মাঠে কাজ করে যাচ্ছে সরকারের নির্দেশনা বাস্তবায়নের জন্য। নিজেরা সচেতন হলেই কঠিন এই সময়ে বেঁচে থাকা সম্ভব। মাধবপুর উপজেলায় কঠোর লকডাউন কার্যকর করতে পুলিশ, বিজিবির পাশাপাশি সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। মঙ্গলবার (৬ জুলাই) সকাল থেকে উপজেলায় সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের মোঃ মহিউদ্দিন নেতৃত্বে সেনাবাহিনী, পুলিশ সদস্যদের নিয়ে টহল দিতে দেখা গেছে। এদিকে মঙ্গলবার লকডাউন বাস্তবায়নে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ মেজিস্ট্রেট মোঃ মহিউদ্দিন মোবাইল কোর্ট পরিচালনাকালে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে ১৪ টি মামলা করা হয় এবং ২ হাজার ৮ শ টাকা জরিমানা আদায় করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com