বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুর শহরে অগ্নিকান্ডে একটি দোকান ভস্মীভূত

  • আপডেট টাইম বুধবার, ৩০ জুন, ২০২১
  • ৭৪৬ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, থেকে ॥ মাধবপুর পৌর শহরের একটি মার্কেটে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে এতে একটি টেইলারিং দোকান পুড়ে ছাই হওয়াসহ অপর একটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিস ও স্থানীয় জনগনের প্রচেষ্টায় প্রায় ১ ঘন্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। সোমবার রাতে পৌর শহরের নাসির নগর রোডের হাজী রহিছ উদ্দীন প্লাজায় অগ্নিকা-ের এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, বাজারে দোকান পাটে ভ্রামমান আদালতের অভিযান হবে এমন খবরে হাজী রইছ উদ্দীন মার্কেটে অবস্থিত দোকানীরা তাড়াহুড়া করে দোকান পাট বন্ধ করতে থাকে। এ সময় ওই মার্কেটের সানমুন টেইলারিংয়ে ইস্ত্রিতে বৈদ্যুতিক বৈদ্যুতিক লাইন রেখে দোকান বন্ধ করে চলে যায়। মাধবপুর ফায়ার স্টেশনের কর্মকর্তা মনোতোষ মন্ডল জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। তাৎক্ষণিক খবর পেয়ে মাধবপুর ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে এতে মার্কেটের অপর একটি দোকান সামান্য ক্ষতি হলেও আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসায় বাজারটি রক্ষা করা গেছে। মাধবপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ জহিরুল ইসলাম জানান, ইউএনও’ ফাতেমা তুজ জোহরা লকডাউন পালন করার জন্য দোকান পাট বন্ধ করার নির্দেশনা দেন। এ সময় বাজারের ব্যবসায়ীরা দোকান পাট বন্ধ করতে শুরু করে। সানমুন টেইলারিংও তাড়াহুড়া করে দোকান বন্ধ করতে গিয়ে ইস্ত্রির বৈদ্যুতিক লাইন রেখে বন্ধ করে দেয় এ থেকে অগ্নিকান্ড ঘটে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com