বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে সংঘর্ষে আহত ৫

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ জুন, ২০২১
  • ৬৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার ইকরতলি গ্রামে একই পরিবারে সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ সংঘর্ষ হয়। জানা যায়, মিলি বেগমের সাথে তার চাচাতো ভাই রফিক মিয়ার বিভিন্ন বিষয় নিয়ে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে মিলির স্বামী হুমায়ূন কবির ও রফিক মিয়ার মাঝে বিরোধ বাঁধে। এ নিয়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহত অবস্থায় মিলি বেগম (৪০) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়া রফিক মিয়া ও সেলিম মিয়াকে চুনারুঘাটের একটি কিনিকে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় উত্তেজনা বিরাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com